ঢাকা   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

ধর্মমন্ত্রী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির দ্রুত রোগমুক্তি কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ আসর জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে উলামায়ে কেরাম ও ছাত্র শিক্ষক নিয়ে ধর্মমন্ত্রী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির দ্রুত রোগমুক্তির জন্য এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। ধর্মমন্ত্রী বর্তমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।

হেফাজত আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, ধর্মমন্ত্রী মুফাজ্জল হোসাইন কায়কোবাদ একজন দীনদার ও দেশপ্রেমিক মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তি। তিনি আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর হাতে চরমভাবে নির্যাতিত।

মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, তিনি যেন ধর্মমন্ত্রীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তাকে শিগগিরই সুস্থ অবস্থায় দেশ ও জনগণের সেবায় ফিরে আসার তাওফিক দান করেন।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় আজ বাদ জোহর এক বিশেষ দোয়ার আয়োজন করা হয় দারুল উলুম হাটহাজারী মাদরাসায়।

এতে দোয়া পরিচালনা করেন, হাটহাজারী মাদরাসায় মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী, উপস্থিত ছিলেন- সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদদীন, মাওলানা কবির আহমদ। জামিয়া ওবায়দিয়া নাগপুর মাদ্রাসায় দোয়া পরিচালনা করেন- মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী। জামিয়া আরবিয়া জিরিতে দোয়া পরিচালনা করেন- মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব।

ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসায় দোয়া পরিচালনা করেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। জামিয়া ইউনুছিয়ায় দোয়া পরিচালনা করেন- জমিয়ার মুহতামিম মাওলানা মুফতি মোবারক উল্লাহ।

কুমিল্লা আশরাফুল উলুম মাদরাসায় দোয়া পরিচালনা করেন- মুফতি শামসুল ইসলাম জিলানী।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা এবং সমগ্র দেশবাসীকে ধর্মমন্ত্রী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির আশু রোগমুক্তির জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আন্তরিকভাবে দোয়া করার আহবান জানিয়েছেন।

হেফাজত নেতৃদ্বয় বলেন, অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করব। আল্লাহ তাআলা তাওফিক দান করুন। আমিন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন