ঢাকা   শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় এতিমখানায় দোয়া মাহফিল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:০৯ পিএম

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় এতিমখানায় দোয়া মাহফিল

কুমিল্লার মুরাদনগরের রহিমপুরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপি’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল করেছে জামিয়া হেজাজিয়া দারুল আরকাম রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা।

২৪ জুলাই শুক্রবার জুমআ পূর্বে জামিয়া হেজাজিয়া দারুল আরকাম রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার হলরুমে মাদ্রাসার তত্বাবধায়ক লোকমান হোসাইনের সভাপতিত্বে হাফেজ ছাত্রদের নিয়ে কুরআন খতম,দোয়ায়ে ইউনুস পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি’র মাদ্রাসা মসজিদ এবং মুরাদনগরের জনতার প্রতি প্রশংসনীয় অবদান তুলে ধরে তার সুস্থতা কামনায় দোয়া করেন।

এ সময় উপস্থিত আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী এবং মুসল্লিরা মন্ত্রী কায়কোবাদের আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনাও করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া, নজরুল ইসলাম, আব্দুল আজিজ মোল্লা,দুলাল সরকার ও সদস্য সচিব মোল্লা মজিবুল হক। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি’র মামাতো ভাই সৈয়দ শরীফ আহমেদ মীর। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিমুদ্দিন।

মাওলানা আমির হোসেনের মোনাজাতে আরো অংশ নেন মুজিবুর রহমান মেম্বার,যাত্রাপুর নুরিয়া এতিমখানার প্রতিষ্ঠাতা হাফেজ বাশারত ভূইয়া, সাবেক ছাত্রনেতা সোহাগ,বিএনপি নেতা মাহমুদ, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকনসহ স্থানীয় মুসুল্লিগন।

উল্লেখ্য, ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন