ঢাকা   রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জমি লিখে না দেওয়ায় প্রতিবন্ধী মা-র সঙ্গে ছেলে ইসলামী আন্দোলনের নেতার অমানবিক আচরণ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:৪৪ পিএম

জমি লিখে না দেওয়ায় প্রতিবন্ধী মা-র সঙ্গে ছেলে ইসলামী আন্দোলনের নেতার অমানবিক আচরণ

জমি লিখে দিতে রাজি না হওয়ায় ৮০ বছরের বৃদ্ধা শ্রবণ প্রতিবন্ধী মা-কে ছেলে হেলাল ও তার স্ত্রী ফাতেমা ঘাড়ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘরের সামনে প্রায় ঘণ্টাব্যাপী মা বৃষ্টিতে ভিজে কাকুতি-মিনতি করলেও ছেলে-বউয়ের মন গলাতে পারেননি বলে মা আনোয়ারা বেগম জানান। ঘটনা ঘটেছে আমতলী শহরের লোচা গ্রামে শনিবার দুপুরে। হেলাল হাওলাদার ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ আমতলী পৌরসভার ৯নং ওয়ার্ড সভাপতি।

জানা গেছে, স্বামী আবুল হাসেম হাওলাদার ২০০৫ সালে মারা গেলে আনোয়ারা বেগম পাঁচ ছেলেকে খেয়ে না খেয়ে বড় করে তোলেন। তিন বছর আগে বৃদ্ধা তার জমি পাঁচ ছেলের নামে লিখে দেন। চতুর্থ ছেলের বাসার সামনে কিছু জমি আছে, তা মাকে তার নামে লিখে দিতে বললে রাজি হননি তিনি। শনিবার ছেলে হেলাল এতে ক্ষিপ্ত হয়ে মাকে ঘাড়ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন। খবর পেয়ে তার ভাইয়ের ছেলে আবু সালেহ মুছা তাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।

বৃদ্ধা মা আনোয়ারা বেগম ভাঙা গলায় কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পোলায় আর বৌ মোরে ধাক্কা দিয়া ঘরে গোনে নামাইয়া দেছে। মুই দেওউতে ভিইজ্যা কান্না-কাটি হরছি। হ্যারপরও মোরে পোলায় ঘরে উডায় নাই। মুই এইয়্যার বিচার চাই।’

আমতলী থানার ওসি ইয়াকুব হোসাইন বলেন, অভিযোগ পেলে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন