ঢাকা   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেবহাটায় গৃহবধূর ঘর থেকে জামায়াতকর্মী আটক, আদালতে প্রেরণ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৫:২৪ পিএম

দেবহাটায় গৃহবধূর ঘর থেকে জামায়াতকর্মী আটক, আদালতে প্রেরণ

সাতক্ষীরার দেবহাটায় এক গৃহবধূর ঘর থেকে পরকীয়ার অভিযোগে শরিফুল ইসলাম মোড়ল নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে দেবহাটা থানা পুলিশ তাকে আদালতে পাঠায়।

গ্রেপ্তার শরিফুল ইসলাম মোড়ল উপজেলার পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেল মোড়লের ছেলে। স্থানীয়ভাবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী এবং ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক দায়িত্বে যুক্ত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টাউনশ্রীপুর উত্তরপাড়ার এক গৃহবধূর সঙ্গে শরিফুল ইসলামের দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। সোমবার রাতে তিনি ওই গৃহবধূর বাড়িতে গেলে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। পরে ঘরের দরজা খুলে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে স্থানীয়দের দাবি। এরপর শরিফুলকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

এদিকে ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় ইউপি সদস্য বাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার বলেন, শরিফুল ইসলাম দলের একজন সক্রিয় কর্মী। অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, স্থানীয়দের মাধ্যমে আটক এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে প্রসিকিউশন দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন