ঢাকা   বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত জুলাই যোদ্ধা মিতু, খোঁজ নেওয়ায় জানালেন ধন্যবাদ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৬:০২ পিএম

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত জুলাই যোদ্ধা মিতু, খোঁজ নেওয়ায় জানালেন ধন্যবাদ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের’ উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতাল থেকে হুইল চেয়ারে করে সরাসরি অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী মিতু। অনুষ্ঠানের ফাঁকে তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার শারীরিক অবস্থার খোঁজ নেন। তার খোঁজ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মিতু।

এসময় চিকিৎসা ঠিক মতো হচ্ছে কী না জানতে চান। মিতু প্রধানমন্ত্রীকে তার অবস্থার কথা জানান। সরকার প্রধানকে কাছে পেয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।

আজ বুধবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মিতুকে কাছে ডেকে নেন। তার সঙ্গে কথা বলেন। জুলাইয়ে তার ত্যাগের জন্য সম্মান জানান।

এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন