ঢাকা   বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুলাই সনদ অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব: প্রতিমন্ত্রী ফরহাদ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৭:৩৫ পিএম

জুলাই সনদ অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব: প্রতিমন্ত্রী ফরহাদ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জুলাই সনদ প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব।

বুধবার (৫ আগস্ট) সকালে পঞ্চগড়ের শেরে বাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমাদের দল, তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে।

সব দলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ঐ ফ্যাসিস্ট আবারও কোনোভাবে সুযোগ নিয়ে আমাদের মধ্যে যেন অনৈক্য তৈরি করতে না পারে। এই বাংলাদেশে বিভেদ তৈরি করতে না পারে। বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। সেই স্বাধীনতা আমরা যেন অক্ষুণ্ন রাখতে পারি। আমাদের সব দলের, মতের ও মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের পঞ্চগড়ের পাঁচ কৃতী সন্তান রাজপথে ফ্যাসিস্টের গুলিতে তাদের তাজা প্রাণ রাজপথে বিলিয়ে দিয়েছে। তাদের মাগফিরাত কামনা করছি।’

পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবারসহ সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন