ঢাকা   বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুলাই গণ-অভ্যুত্থানে অপরাধের সঙ্গে জড়িত সবার বিচার দেশেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৭:৪৩ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানে অপরাধের সঙ্গে জড়িত সবার বিচার দেশেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন আজ বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় যোগ দিয়ে বললেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে, সে যে-ই হোক না কেন। এটাই আমাদের সুদৃঢ় প্রতিজ্ঞা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা।

মীর হেলাল বলেন, ‘শহীদদের মহান আত্মত্যাগ কোনো অর্থ বা বস্তুতাত্ত্বিক প্রাপ্তি দিয়ে শোধ করা সম্ভব নয়। তাদের রক্তের প্রকৃত মূল্যায়ন তখনই সম্ভব হবে, যখন আমরা জনগণের সেবায় আত্মনিয়োগ করে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব।’

গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি জোর দিয়ে বলেন, ‘এই ঐতিহাসিক গণ-অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল বা একক গোষ্ঠীর অর্জন নয়; বরং এটি দীর্ঘ বছরের জুলুম, নির্যাতন, গুম, খুন ও অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে ছাত্র, শিক্ষক, শ্রমিক, পেশাজীবীসহ দেশের সবার এক অভূতপূর্ব ঐক্যবদ্ধ ক্ষোভের বহিঃপ্রকাশ।জনগণের জন্য উৎসর্গ করা রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই হবে এই আন্দোলনের মূল সার্থকতা।’

গণতন্ত্র ও মৌলিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক বা আদর্শিক ভিন্নতা থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে আমাদের সবাইকে একসূত্রে গাঁথা থাকতে হবে। যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য বজায় রাখা সময়ের দাবি।’

রাষ্ট্রীয় সংস্কার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।ইতিমধ্যে সংবিধান সংশোধনের লক্ষ্যে বিশেষ কমিটি কাজ শুরু করেছে।’
তিনি আশা প্রকাশ করেন, দেশের সব দায়িত্বশীল রাজনৈতিক দল ও অংশীজন গঠনমূলক মতামত প্রদানের মাধ্যমে এই ঐতিহাসিক রূপান্তর প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখবেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন