ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বড় এক দুঃসংবাদ মেসিদের জন্য

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ পিএম

বড় এক দুঃসংবাদ মেসিদের জন্য

বড় এক দুঃসংবাদ মেসিদের জন্য

স্পোর্টস ডেস্ক : ইন্টার মিয়ামি দলটিতে যে কজন বড় তারকা রয়েছেন তাদের মধ্যে বিশ্বকাপজয়ী লিওনেল মেসি, উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ ও স্পেনের সার্জিও বুস্কেটস অন্যতম। তাদের ওপরই অনেকাংশে নির্ভর করে দলটির পারফরম্যান্স। ক্লাবটির জন্য বড় দুঃসংবাদ এই, বড় শাস্তির মুখে পড়েছেন সুয়ারেজ ও বুস্কেটস।

প্রতিপক্ষের ফুটলারের সঙ্গে বাজে আচরণের একাধিক নজর রয়েছে উরুগুইয়ান তারকা সুয়ারেজের। এবার তিনি ফুটবলার ছেড়ে চড়াও হন প্রতিপক্ষের এক স্টাফের দিকে। গত ৩১ আগস্ট লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ইন্টার মায়ামির হারের পর প্রতিপক্ষের এক স্টাফের দিকে থুতু মেরে বসেন সুয়ারেজ। থুতু কাণ্ডে লিগস কাপে সুয়ারেজকে ৬ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

চলতি মৌসুমের লিগস কাপের আর কোনো ম্যাচ না থাকায় সুয়ারেজের ৬ ম্যাচের নিষেধাজ্ঞা লিগস কাপের পরবর্তী আসরে কার্যকর হবে। এর মধ্যে ৩ ম্যাচ গ্রুপপর্বে এবং বাকি ৩ ম্যাচ নকআউট রাউন্ডে। এই শাস্তির ফলে লিগস কাপের পরবর্তী আসরে ফাইনালে উঠলেই কেবল সুয়ারেজকে পাবে মিয়ামি। মেজর লিগ সকারসহ অন্য ম্যাচগুলোর ক্ষেত্রে এই শাস্তি প্রয়োগ হবে না।

সুয়ারেজের মতো বড় না হলেও দলটির আরেক তারকা ফুটবলার সার্জিও বুস্কেটসও শাস্তি পেয়েছেন। তাকে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানা করা হয়েছে। এর বাইরে সিয়াটলের কোচিং স্টাফ স্টিভেন লেনহার্টকে পাঁচ ম্যাচ, মায়ামির টমাস অ্যাভিলেসকে তিন ম্যাচ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এদিকে, থুতু কাণ্ডে নিজের ভুল বুঝতে পেরেছেন সুয়ারেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, ‘এটি ছিল প্রচণ্ড উত্তেজনা ও হতাশার মুহূর্ত, যেখানে ম্যাচ শেষে এমন কিছু ঘটে গেছে যা কখনোই হওয়া উচিত নয়। তবে আমার প্রতিক্রিয়ার কোনো অজুহাত নেই। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে দুঃখিত।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন