ঢাকা   রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফ্যাসিস্ট আমলে স্বাস্থ্য খাতে নজর দেওয়া হয়নি, তাই বর্তমানে ভঙ্গুর অবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০১:১৫ পিএম

ফ্যাসিস্ট আমলে স্বাস্থ্য খাতে নজর দেওয়া হয়নি, তাই বর্তমানে ভঙ্গুর অবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ রোবাবর সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে বললেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য খাতের দিকে কোনো নজর দেওয়া হয়নি। ফলে দেশের স্বাস্থ্য খাতে বর্তমানে ভঙ্গুর অবস্থা বিরাজ করছে।

তিনি জানান, গ্রামের মানুষ যেন চিকিৎসার জন্য শহরে ছুটে যেতে বাধ্য না হন, সে জন্য স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যেই গ্রামাঞ্চলে ‘হেলথ হাব’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এ সময় হাসপাতালটির অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং জেলা সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন তিনি।

ওই সময়ে অতিরিক্ত দামে চিকিৎসা সরঞ্জাম কেনার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন