ঢাকা   রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সৌদির আরামকো তেল শোধনাগারে ড্রোন হামলা চালাল হুথি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০২:০১ পিএম

সৌদির আরামকো তেল শোধনাগারে ড্রোন হামলা চালাল হুথি

সৌদি আরবের জিজান অঞ্চলে অবস্থিত সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে।

হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, রোববার একটি ড্রোন দিয়ে জিজানের শোধনাগারটি ‘নির্ভুল ও সফলভাবে’ হামলা চালানো হয়েছে।

তিনি দাবি করেন, সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব উত্তর ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমায় গোয়েন্দা ও নজরদারি ড্রোন উড়িয়েছে। এসব ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ জবাব হিসেবেই ওই হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

আল মাসিরাহ টিভির তথ্যমতে, তেল শোধনাগারটিতে রোববার ভোরে আগুন লেগে যায়।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, আরামকো শোধনাগারের একটি স্থাপনায় ভোরবেলা লাগা আগুন দমকলকর্মীরা নিভিয়ে ফেলেছে। এতে কেউ হতাহত হয়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন