ঢাকা   সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সিম কোম্পানিগুলোর প্যাকেজের মূল্যবৃদ্ধি বন্ধের দাবি, মশাল মিছিল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:২৬ পিএম

সিম কোম্পানিগুলোর প্যাকেজের মূল্যবৃদ্ধি বন্ধের দাবি, মশাল মিছিল

সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবীতে ও অহেতুকভাবে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ আগষ্ট সোমবার বিকাল ২.০০ ঘটিকায় সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টস্থ বিজয় চত্বরে গণজমায়েত অনুষ্ঠিত হবে।

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে গণজমায়েত সফলে গত শনিবার দিনব্যাপী প্রচারপত্র বিতরণ ও সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় হতে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিল শেষে চৌহাট্টা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশ থেকে আগামী ১০ আগষ্ট সোমবার গণজমায়েতে দলমত নির্বিশেষে সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণকে প্রাণবন্ত উপস্থিতির আহবান জানানো হয়।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন সিকসের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান; সহসাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব; সিবিযুকসের বিভাগীয় কমিটির সভাপতি মো. আজিজুর রহমান আজিজ, সিনিয়র সহসভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস; সহসাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মো. আলী হোসেন, মো. জালাল উদ্দিন, মো. মহিবুর রহমান মুহিব ও জামাল আহমদ; সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক; সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ ও মো. সাহেদ আহমদ শান্ত; সহদপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস; যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস; সহযোগাযোগ ও সমন্বয় সম্পাদক মো. পিকুল হোসেন; সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল; আইনবিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া এবং সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সহসাধারণ সম্পাদক সৈয়দ ইব্রাহীম প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন