ঢাকা   মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

একসময় দিনে আয় হতো মাত্র ৪৭ টাকা, এখন ২০ কোটির বাড়ির মালিক!

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৭:২০ পিএম

একসময় দিনে আয় হতো মাত্র ৪৭ টাকা, এখন ২০ কোটির বাড়ির মালিক!

একসময় দিনে আয় হতো মাত্র ৪৭ টাকা, এখন ২০ কোটির বাড়ির মালিক!

বিনোদন ডেস্ক : একসময় দিনে আয় করতেন মাত্র ৩৬ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৭ টাকা)। পকেটে টাকা থাকত না, ভবিষ্যৎ নিয়েও ছিল অনিশ্চয়তা। সেই কঠিন সময় পেরিয়ে আজ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ভারতীয় অভিনেতা গুরমিত চৌধুরী। জানা গেছে, মুম্বাইয়ে তাঁর বাড়িটির মূল্য প্রায় ১৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০ কোটি টাকারও বেশি)। শুধু তাই নয়, নিজের স্বপ্নের ফার্মহাউস তৈরির পরিকল্পনাও রয়েছে তার।

গুরমিতের এই সাফল্য অবশ্য এক দিনে আসেনি। অভিনয় জগতে প্রতিষ্ঠিত হওয়ার আগে তাকে দীর্ঘ সময় অর্থকষ্টের সঙ্গে লড়াই করতে হয়েছে। নানা প্রতিকূলতা পেরিয়ে ধীরে ধীরে বিনোদন জগতে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

টেলিভিশনের পর্দায় অভিনয়ের মাধ্যমে গুরমিতের পরিচিতি বাড়তে শুরু করে। ২০০৮ সালে প্রচারিত ‘রামায়ণ’ ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। তার অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে।

‘গীত হুই সবসে পরায়ি’ ধারাবাহিকে মানস চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা আরও বাড়িয়ে নেন গুরমিত। পরে ‘পুনর্বিবাহ’ ধারাবাহিকেও তার অভিনয় দর্শকদের নজর কাড়ে। একের পর এক জনপ্রিয় চরিত্রে অভিনয় করে টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

অভিনয়ের পাশাপাশি নাচেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন গুরমিত। জনপ্রিয় নাচের অনুষ্ঠান ‘ঝলক দিখলা যা’-তে অংশ নিয়ে শিরোপা জেতেন তিনি। এই সাফল্যের পর তার জনপ্রিয়তা আরও বাড়ে।

পরে বলিউডের সিনেমাতেও অভিনয় করেন গুরমিত। ‘খামোশিয়াঁ’, ‘মিস্টার এক্স’ ও ‘ওয়াজাহ তুম হো’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে। টেলিভিশন থেকে বড়পর্দায় নিজের ক্যারিয়ারকে বিস্তৃত করেন এই অভিনেতা।

কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও গুরমিত বেশ সুখী। অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সংসার। দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ে করেন তারা। বর্তমানে সন্তানদের নিয়ে সুখে সংসার করছেন এই তারকা দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমেও মাঝেমধ্যে নিজেদের পারিবারিক জীবনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তারা।

গুরমিতের বর্তমান জীবনযাত্রা দেখলে তার অতীতের সেই সংগ্রামের কথা বিশ্বাস করা কঠিন। একসময় যেখানে দিনে মাত্র ৩৬ রুপি আয় করতেন, এখন সেখানে কোটি রুপিরে সম্পত্তির মালিক তিনি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, তার মুম্বাইয়ের বাড়িটির মূল্য প্রায় ১৬ কোটি রুপি।

তবে এই বাড়িতেই থেমে নেই গুরমিতের স্বপ্ন। নিজের একটি ফার্মহাউস তৈরির পরিকল্পনাও রয়েছে তার। অর্থাৎ, একসময় যার কাছে প্রতিদিনের খরচ চালানোই ছিল কঠিন, তিনিই এখন নিজের স্বপ্নের বাড়ি ও ফার্মহাউস নিয়ে পরিকল্পনা করছেন।

গুরমিত চৌধরীর জীবন তাই শুধু একজন তারকার আর্থিক সাফল্যের গল্প নয়। এটি প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিজের জায়গা তৈরি করার গল্পও। মাত্র ৩৬ রুপি দৈনিক আয় থেকে কোটি রুপির সম্পত্তির মালিক হয়ে ওঠার এই যাত্রার পেছনে রয়েছে তার দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও অভিনয়ের প্রতি নিষ্ঠা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন