বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে ভূরাজনীতির খেলার মাঠ বানাতে চায় নানা অপশক্তি।
রাজধানীর একটি হোটেলে আজ মঙ্গলবার চিটাগাং হিল ট্র্যাক্ট রিসার্চ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘Indigenous Identity is Irrelevant for Bangladesh’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মোট ভূখণ্ডের এক-দশমাংশ। এটি একটি কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল। প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে বিভিন্ন অপশক্তি এই অঞ্চলটিকে অস্থির করার চেষ্টা করছে। তাই রাজনীতিবিদদের উচিত এই সমস্যার একটি স্থায়ী ও চূড়ান্ত সমাধান করা।’
তিনি আরো বলেন, ‘একটি রিট পিটিশনের মাধ্যমে ২০০৮ সালে প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা ভোটার হওয়ার সুযোগ পান। এছাড়া ওই রিট পিটিশনের মাধ্যমেই পার্বত্য অঞ্চল থেকে সেনাক্যাম্প প্রত্যাহার না করার জন্য ইনজাংশন নেওয়া হয়েছিল।’
‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তনের মাধ্যমে সবার জন্য সমান নাগরিক মর্যাদা নিশ্চিত করেছিলেন’-যোগ করেন তিনি।
বার্তা বাজার/এআর






