ঢাকা   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সংসদের প্রথম দিন থেকেই গণভোটের রায়কে অস্বীকার করে আসছে বিএনপি: আযাদ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০২:৪৬ পিএম

সংসদের প্রথম দিন থেকেই গণভোটের রায়কে অস্বীকার করে আসছে বিএনপি: আযাদ

১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেয়ার পর বললেন, বর্তমান সরকার সংসদের প্রথম দিন থেকেই গণভোটের রায়কে অস্বীকার করে আসছে।

এসময় রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিক্রিয়ায় ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন হলে সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বাইরে গিয়েও ভোট দেয়ার সুযোগ পেতো। অধ্যাদেশ জারির মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন এখনো সম্ভব। আর মনোনয়ন বাছাইয়ে ১১ দলীয় প্রার্থী যোগ্য বলে প্রমাণিত হবেন।’

তিনি বলেন, গণভোটে জুলাই সনদ পাস হলেও বিএনপির একঘেয়েমির কারণে গণভোট বাস্তবায়ন হচ্ছে না। গণভোট বাস্তবায়ন হলে ১১ দলীয় জোটের প্রার্থী বিপুল ভোটে জয়ী হতো।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘যদিও সচিবালয় নির্বাহী জায়গা। কিন্তু বিএনপির শীর্ষ নেতারা সেখানে বৈঠক করছে নিয়মিত। এমন উদাহরণ খুব একটা নেই। এবারই প্রথম।’

‘সরকার চাইলে অধ্যাদেশ জারি করে হলেও এখনো গণভোটের বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে’-উল্লেখ করেন তিনি।

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন