ঢাকা   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রতি লিটারে যত টাকা কমলো তেলের দাম

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৪:৪৮ পিএম

প্রতি লিটারে যত টাকা কমলো তেলের দাম

প্রতি লিটারে যত টাকা কমলো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে তেলের দামে আবারও কিছুটা স্বস্তি। সরবরাহ নিয়ে নানা শঙ্কা থাকলেও বৃহস্পতিবার (১৩ জুলাই) আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।

একদিকে হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাব, অন্যদিকে বিশ্বজুড়ে তেলের চাহিদা কমার আশঙ্কা। এই দুই বিপরীতমুখী চাপের মধ্যে বিনিয়োগকারীরা এখন তেলের বাজারের পরবর্তী গতি বোঝার চেষ্টা করছেন।

বৃহস্পতিবার সকালে লেনদেনের এক পর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৬৬ ডলারে নেমেছে।

এক ব্যারেল অপরিশোধিত তেলে কতটুকু পেট্রোল মেলে?

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৮২ ডলার। তবে আগের রাতে তেলের দাম বেড়েছিল।

এক ব্যারেলে সাধারণত ১৫৮ দশমিক ৯৮ লিটার তেল থাকে। সে হিসাবে ব্রেন্ট ক্রুডের ৮৭ দশমিক ৬৬ ডলার প্রতি ব্যারেল দামকে প্রতি লিটারে হিসাব করলে হয় প্রায় ০ দশমিক ৫৫ ডলার।

এক ডলারে ১২৩ টাকা বিনিময় হার ধরে হিসাব করলে প্রতি লিটার অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম দাঁড়ায় প্রায় ৬৭ টাকা ৮২ পয়সা।

অর্থাৎ বিশ্ববাজারের ব্রেন্ট ক্রুডের বর্তমান দরের ভিত্তিতে এক লিটার অপরিশোধিত তেলের মূল্য প্রায় ৬৮ টাকা।

এটি আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দাম থেকে করা হিসাব। বাংলাদেশে পেট্রল, অকটেন, ডিজেল বা কেরোসিনের খুচরা দামের সঙ্গে এই হিসাব এক নয়। কারণ পরিশোধন, পরিবহন, কর, শুল্ক, বিপণন ও অন্যান্য খরচ যোগ হয়ে ভোক্তা পর্যায়ের দাম নির্ধারিত হয়। সূত্র: সিএনবিসি

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন