এক বিরল রেকর্ড সৃষ্টি হলো বাংলাদেশ-অস্ট্রিলিয়ার আজকের খেলায়
স্পোর্টস ডেস্ক : লাল বলের ক্রিকেটে ফোকাসের জন্য অবসর নিয়েছেন টি-টোয়েন্টি থেকে। আর সেই সিদ্ধান্ত দিনের পর দিন সঠিক প্রমাণ করছেন মিচেল স্টার্ক। বাংলাদেশের বিপক্ষে টেস্টে অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ইতিহাস গড়ে ফেললেন এই বাঁহাতি পেসার। সাদমান ইসলামকে আউট করে রঙ্গনা হেরাথকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট লাভের অবিস্বরণীয় কীর্তি গড়লেন স্টার্ক। এর ফলে টেস্ট ক্রিকেটে এখন তার উইকেট সংখ্যা দাঁড়াল ৪৩৪টি। আর এই রেকর্ড গড়লেন আজ (১৩ই অগস্ট) আন্তর্জাতিক বাঁহাতি দিবসে। সেইসঙ্গে ভারতের কিংবদন্তি কপিল দেবের রেকর্ডও স্পর্শ করেছেন মিচেল স্টার্ক।
বাংলাদেশের ওপেনার সাদমান ইসলামকে ফিরিয়ে নতুন রেকর্ডের মালিক হন। এই উইকেটের ফলে ছুঁয়ে ফেলেন কপিল দেবকে। একইসঙ্গে ছাড়িয়ে যান রঙ্গনা হেরাথকে। শ্রীলঙ্কার কিংবদন্তির উইকেট সংখ্যা ছিল ৪৩৩। নিজের ১০৬তম টেস্টে এই রেকর্ড করেন স্টার্ক। তার অলঙ্কৃত ক্যারিয়ারে যা আরও এক নতুন মাইলফলক। এখন তিনি ডেল স্টেইনকে তাড়া করছেন। ৪৩৯ উইকেট নিয়ে সর্বকালের সেরাদের মধ্যে দশম স্থানে স্টেইন। প্রোটিয়া তারকাকে টপকে যেতে আরও ছয় উইকেট চাই স্টার্কের।
বাঁ হাতি বোলারদের মধ্যে স্টার্কের পরেই রয়েছেন হেরাথ। পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আক্রম ৪১৪ উইকেট নিয়ে তৃতীয় স্থানে। নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি ৩৬২ এবং শ্রীলঙ্কার চামিন্দা ভাস ৩৫৫ উইকেট নিয়ে পরের দুই স্থানে রয়েছেন। ভারতের রবীন্দ্র জাদেজা ৩৪৮টি টেস্ট উইকেট নিয়ে এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে নামার আগে স্টার্কের ঝুলিতে ছিল ৪৩৩ উইকেট। ফলে কপিল দেব এবং ডেল স্টেইনের মতো কিংবদন্তিদের টপকে যাওয়ার সুযোগ ছিল তার সামনে। যদিও ব্যক্তিগত মাইলফলক নিয়ে খুব বেশি ভাবতে চাননি ৩৬ বছরের এই অজি পেসার। দলের বৃহত্তর লক্ষ্যই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছিলেন তিনি।
চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার অন্যতম ধারাবাহিক পারফর্মার স্টার্ক। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে আট টেস্টে তার দখলে ৪৬ উইকেট। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে নেন ৩১ উইকেট। তবে স্টার্কের ব্যক্তিগত সাফল্যের দিনটি অস্ট্রেলিয়ার জন্য মোটেই সুখের ছিল না। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ডারউইনে প্রথম টেস্টের শুরুতেই মাত্র ১৯৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।






