ঢাকা   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছাত্রদল-যুবদলের বিক্ষোভের জেরে নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষার ফল স্থগিত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:১৮ পিএম

ছাত্রদল-যুবদলের বিক্ষোভের জেরে নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষার ফল স্থগিত

নাটোরে ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও আলটিমেটামের মুখে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে জেলার লালপুর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার জন্য এ স্থগিতাদেশ দেওয়া হয়।

জেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ওই চার উপজেলার নিয়োগ পরীক্ষার ফল স্থগিতের নির্দেশনা দেওয়া হয়। ফল স্থগিতের বিষয়টি নিশ্চিত করে নাটোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেওয়া এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই সংশ্লিষ্ট উপজেলা নিয়োগ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে লালপুর ও বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারির ফল তৈরিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে তাদের কার্যালয় ঘেরাও করেন ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় তারা কার্যালয়ের দরজায় লাথি মারেন এবং ফুলের টব ভাঙচুর করেন। বিকেল চারটা পর্যন্ত দুই ইউএনওকে অবরুদ্ধ করে রেখে ৪৮ ঘণ্টার মধ্যে নিয়োগের ফল বাতিল অথবা ইউএনওদের প্রত্যাহারের দাবি জানান বিক্ষোভকারীরা।

এদিকে ইউএনও কার্যালয়ে ভাঙচুর ও ঘেরাওয়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিক্ষোভকারীদের হামলার শিকার হন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এতে অন্তত ছয়জন সাংবাদিক আহত হন। হামলাকারীরা দুই সাংবাদিকের মুঠোফোন কেড়ে নিয়ে ঘটনার ছবি ও ভিডিও মুছে ফেলে।

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নির্যাতনের এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন সর্বস্তরের সাংবাদিকেরা। এ সময় তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন