ঢাকা   সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সরকার সবার বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করেছে: মাহদী আমিন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০১:১১ পিএম

সরকার সবার বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করেছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বললেন, দায়িত্ব গ্রহণের ১৮০ দিন অর্থাৎ ছয় মাসে বিএনপি সরকার সবার বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করেছে।

আজ সোমবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সমতা ও নায্যতার ভিত্তিতে হবে কূটনীতিক সম্পর্ক এমন মন্তব্য করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘এই সরকার আসায় নতজানু পররাষ্ট্রনীতি বন্ধ হয়েছে।’

মাহদী আমিন বলেন, ‘বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য বিনিয়োগবান্ধব নীতিমালা নেয়া হয়েছে।’

ছয় মাসে সরকারের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, ২০০ ইলেকট্রনিক বাস আনা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন গড়া হয়েছে।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, গত ছয় মাসে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হলো, নির্বাচনী ইশতেহারকে ধারণ করে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকার কাজ করে চলেছে। এই ছয় মাসে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ সরকারের প্রতিটি কার্যক্রমে অনুরোণিত হয়েছে।

গত ছয় মাসে সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব জনসমর্থন রয়েছে। গত ছয় মাসে অজস্র গণসম্পৃক্ত কর্মসূচিতে প্রধানমন্ত্রী দেশজুড়ে যেখানে গিয়েছেন সেখানে জনগণের ঢল নেমে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, গত ছয় মাসে বাকস্বাধীনতা, আইনের অনুশাসন ও মানবাধিকারে সর্বোচ্চ মানদণ্ড স্থাপন দেখেছি, যেখানে একটি বারের জন্য কখনো কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি।

 

 

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন