ঢাকা   সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশি ও পাকিস্তানিরা ভারতকে দেশের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে: জরিপ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০২:৪১ পিএম

বাংলাদেশি ও পাকিস্তানিরা ভারতকে দেশের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে: জরিপ

ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার দক্ষিণ এশিয়ান প্রতিবেশী দেশগুলোর প্রাপ্তবয়স্ক মানুষদের ওপর জরিপ চালিয়ে যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায় বাংলাদেশি ও পাকিস্তানিরা ভারতকে দেশের সবচেয়ে বড় হুমকি মনে বলে করে।

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) গবেষণা প্রতিবেদনটি পিউ রিসার্চের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

জরিপে দেখা গেছে, শ্রীলঙ্কার ৫৭ শতাংশ এবং বাংলাদেশের ৫৪ শতাংশ মানুষ পাকিস্তানকে ইতিবাচকভাবে দেখেন। ভারতে পাকিস্তান সম্পর্কে ইতিবাচক মনোভাব রয়েছে মাত্র ৮ শতাংশ মানুষের ভারতের তুলনায় পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষেরা বাংলাদেশকে বেশি ইতিবাচকভাবে দেখেন। পাকিস্তানের ৬৬ শতাংশ এবং শ্রীলঙ্কার ৫৬ শতাংশ মানুষ বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। বিপরীতে, ভারতে বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখেন মাত্র ২৫ শতাংশ মানুষ।

জরিপে দেখা গেছে, শ্রীলঙ্কার ৫৭ শতাংশ এবং বাংলাদেশের ৫৪ শতাংশ মানুষ পাকিস্তানকে ইতিবাচকভাবে দেখেন। ভারতে পাকিস্তান সম্পর্কে ইতিবাচক মনোভাব রয়েছে মাত্র ৮ শতাংশ মানুষের।

২০২৪ সাল থেকে শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব ৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে, ভারতে তা ১০ শতাংশ কমেছে।
জরিপ অনুযায়ী, চারটি দক্ষিণ এশীয় দেশের মধ্যে ভারতের প্রতি মানুষের ইতিবাচক মনোভাবের ব্যবধানই সবচেয়ে বেশি।

শ্রীলঙ্কার বিপুলসংখ্যক মানুষ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। বাংলাদেশে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে ৪২ শতাংশ মানুষের, আর পাকিস্তানে এই হার মাত্র ৭ শতাংশ।

জরিপে বলা হয়েছে, চারটি দেশের মধ্যে একমাত্র শ্রীলঙ্কার প্রতি সবচেয়ে বেশি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বাকি তিন দেশের উত্তরদাতারা।

একই সময়ে বাংলাদেশে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব ১৫ শতাংশ কমেছে, আর শ্রীলঙ্কায় বেড়েছে ১৪ শতাংশ। বাংলাদেশে যারা এ বিষয়ে কোনো উত্তর দেননি, তাদের হারও ১৭ শতাংশ কমেছে।

নিজ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র কোন দেশ- এমন প্রশ্নের জবাবে শ্রীলঙ্কার ৬৩ শতাংশ মানুষ ভারতের নাম বলেছেন।
বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণকারীদের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর তাদের আস্থার বিষয়েও জানতে চাওয়া হয়। বিশেষ করে, আন্তর্জাতিক বিষয়াবলিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মোদির ওপর তারা কতটা আস্থা রাখেন- এমন প্রশ্নের জবাবে শ্রীলঙ্কায় মোদির প্রতি সামগ্রিকভাবে ইতিবাচক মনোভাব দেখা গেছে।

অন্যদিকে বাংলাদেশে এই হার ৪২ শতাংশ। আর পাকিস্তানে মাত্র ৪ শতাংশ।

 

 

সূত্র: পিউ রিসার্চ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন