ঢাকা   বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইন্তেকাল করেছেন ক্রিকেটার শফিউল ইসলামের মা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:৫৫ পিএম

ইন্তেকাল করেছেন ক্রিকেটার শফিউল ইসলামের মা

ইন্তেকাল করেছেন ক্রিকেটার শফিউল ইসলামের মা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শফিউল ইসলামের মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৯ আগস্ট) সকালে মায়ের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন ৩৬ বছর বয়সী শফিউল।

ফেসবুকে দেওয়া এক পোস্টে সাবেক এই ডানহাতি পেসার লিখেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমার পরম শ্রদ্ধেয় মা আজ সকাল সাড়ে ৮টায় আমাদের সবাইকে ছেড়ে পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং তার সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’

এদিকে শফিউলের মায়ের মৃত্যুতে ফেসবুকে শোকবার্তা জানিয়ে বাংলাদেশের সাবেক পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, আমার বন্ধু শফিউল ইসলাম সুহাসের আম্মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংবাদটা শুনে সত্যিই হৃদয়টা ভারী হয়ে গেছে।’

পোস্টে তিনি আরো উল্লেখ করেন, ‘আল্লাহ তাআলা মরহুমাকে ক্ষমা করে দিন, এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করুন।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন