ঢাকা   বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুত ইরান’

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৮:০৪ পিএম

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুত ইরান’

ইরানের সংবাদপত্র আল-উইফাকের প্রধান সম্পাদক মোখতার হাদ্দাদ আল জাজিরাকে বলেছেন, ট্রাম্পের কৌশল সম্পর্কে অতীত অভিজ্ঞতা থেকে ইরান মনে করে, তিনি সাধারণত শুরুতে অত্যন্ত কঠোর ও উচ্চমাত্রার দাবি সামনে আনেন এবং পরে সেখান থেকে পিছু হটেন।

হাদ্দাদের ভাষায়, আমেরিকান প্রেসিডেন্টের এই সুপরিচিত আচরণের মাধ্যমে অভিজ্ঞতা ইরানকে প্রমাণ করেছে যে, তিনি একটি উঁচু সীমা নিয়েই আসেন।

তার মতে, অচলাবস্থা যত দীর্ঘ হবে, ট্রাম্পের ওপরও সমঝোতায় ফেরার চাপ তত বাড়তে পারে। তিনি বলেন, শেষ পর্যন্ত পরিস্থিতি দীর্ঘায়িত হলে মার্কিন প্রেসিডেন্ট পিছু হটে আবার আলোচনায় ফিরবেন এবং সমঝোতা স্মারক মেনে নিতে বাধ্য হবেন।

তবে কেবল যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তন বা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইরান তার কৌশল নির্ধারণ করছে—এমন ধারণা সরাসরি প্রত্যাখ্যান করেছেন হাদ্দাদ।
তিনি বলেন, যারা মনে করেন ইরান যুক্তরাষ্ট্রের নির্বাচন কিংবা মধ্যবর্তী নির্বাচনের ওপর নির্ভর করছে, তারা ভুল ধারণা করছেন। তার দাবি, তেহরান ওয়াশিংটনের রাজনৈতিক ক্যালেন্ডারের জন্য অপেক্ষা করছে না; বরং দীর্ঘস্থায়ী সংঘাতের সম্ভাবনাকে মাথায় রেখেই নিজেদের প্রস্তুত করছে।

হাদ্দাদ আরও স্পষ্ট করে বলেন, ইরানি পক্ষের মার্কিন প্রেসিডেন্টের ওপর মৌলিক কোনো আস্থা নেই। ফলে ট্রাম্প ভবিষ্যতে অবস্থান পরিবর্তন করবেন—এমন প্রত্যাশা থাকলেও তেহরান নিজেদের নিরাপত্তা ও কৌশলগত পরিকল্পনা কোনোভাবেই শুধু মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল রাখছে না।

এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তেহরানের বক্তব্য থেকে স্পষ্ট, তারা একদিকে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা খোলা রাখছে, অন্যদিকে দীর্ঘমেয়াদি সংঘাতের জন্যও নিজেদের প্রস্তুত রাখছে।

তথ্যসূত্র: আল জাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন