ঢাকা   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মির্জা ফখরুলকে ভোট দিয়েছেন ইসলামী আন্দোলনের এমপি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৮:১৩ পিএম

মির্জা ফখরুলকে ভোট দিয়েছেন ইসলামী আন্দোলনের এমপি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের একমাত্র সংসদ সদস্য (এমপি) মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।

ইসলামী আন্দোলন ভোট দান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল। তবে দলীয় আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সিদ্ধান্তে আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে অলিউল্লাহ ভোট দিতে যান বলে ইসলামী আন্দোলন সূত্র জানিয়েছে।
দলটির প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ গণমাধ্যমকে জানান, ইসলামী আন্দোলনের এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার ৩৫ বছরের মধ্যে প্রথমবারের মত ভোটগ্রহণ করা হয় রাষ্ট্রপতি নির্বাচনের। বিএনপির প্রার্থী ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) ওলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট।

নির্বাচনে ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। ভোট দেন ৩৪৩ জন। ভোট দেননি বিএনপির এমপি ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস, কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ড. ওসমান ফারুক এবং চট্টগ্রাম-৩ আসনের এমপি মোস্তফা কামাল পাশা। ভোট দিতে আসেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।

জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ভোট দিতে আসেননি। অনুপস্থিত ছিলেন বিরোধী জোটের এমপি সিলেট-৫ আসনের মোহাম্মদ আবুল হাসান। খেলাফত মজলিসের এই এমপি যুক্তরাজ্যে রয়েছেন। খেলাফত মসলিস সংসদে জামায়াতের সঙ্গে থাকলেও ১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ঘোষণা দিয়ে। ফলে বিরোধী জোটের ৯০ এমপির ৮৮ জনের ভোট পেয়েছেন কর্নেল অলি।

বিএনপির এমপির সংখ্যা ২৪৭। তাদের মধ্যে মধ্যে ২৪৪ ভোট দিয়েছেন মির্জা ফখরুলকে। রুমিন ফারহানা বাদে বাকি ৭ স্বতন্ত্র এমপির ভোট পেয়েছেন তিনি।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন