ঢাকা   বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

র‍্যাংকিংয়ে শরিফুলের ইতিহাস

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম

র‍্যাংকিংয়ে শরিফুলের ইতিহাস

র‍্যাংকিংয়ে শরিফুলের ইতিহাস

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচে টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের শেষ টেস্টে ম্যাকাইয়ে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তবে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন শরিফুল ইসলাম। স্বাগতিকদের গুঁড়িয়ে ইতিহাস গড়া পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি।

বুধবার ছেলেদের ক্রিকেট র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন শরিফুল ইসলাম। উন্নতি হয়েছে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের।

ম্যাকাইয়ে বোলিংয়ের সুযোগ পাওয়া ৪৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন শরিফুল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেসারদের মধ্যে এটিই সেরা বোলিং। এছাড়া দেশের বাইরে সব মিলিয়েই বাংলাদেশের সেরা বোলিং এটি।

এর সৌজন্যে ১৭ ধাপ এগিয়ে এখন ৫৭ নম্বরে উঠেছেন বাঁহাতি পেসার। তার নামের পাশে রয়েছে ৪০৩ রেটিং পয়েন্ট। দুটিই তার ক্যারিয়ার সেরা রেটিং ও র‍্যাংকিং।

এছাড়া বোলারদের তালিকায় ১ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠেছেন মিরাজ। এর বাইরে অবনতি হয়েছে প্রায় সবার। দুই ধাপ পিছিয়ে ১৩ নম্বরে নেমে গেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। 

ডারউইনে উজ্জ্বল পারফরম্যান্স করলেও ম্যাকাইয়ে হতাশ করার পর হাসান মাহমুদ ৯ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৭ নম্বরে। তাসকিন আহমেদ ২ ধাপ পিছিয়ে চলে গেছেন ৫১ নম্বরে। সিরিজটিতে না থাকা নাহিদ রানা ২ ধাপ পিছিয়ে নেমেছেন ৬২ নম্বরে।

বাংলাদেশকে গুঁড়িয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো বোলিং র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন মিচেল স্টার্ক।

ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে সেরা পাঁচে কোনো পরিবর্তন নেই। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ১ ধাপ এগিয়ে এখন ১৭ নম্বরে মুশফিক। নিজের ২০ নম্বর জায়গা ধরে রেখেছেন নাজমুল হোসেন শান্ত। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন