ঢাকা   সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আজমেরী ওসমানকে হাজত থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের ভিডিও বার্তা, ভাইরাল হয়ে তোলপাড়

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০২:৩৫ এএম

আজমেরী ওসমানকে হাজত থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের ভিডিও বার্তা, ভাইরাল হয়ে তোলপাড়

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা থানার হাজত থেকে আজমেরী ওসমানকে উদ্দেশ্য করে একটি ভিডিও বার্তা ধারণ করেছেন।

রোববার (৩০ আগস্ট) রাতে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ভিডিও নিয়ে নারায়ণগঞ্জে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৯ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে ফতুল্লা থানা হাজতে থাকা গ্রেফতারদের কাছে কৌশলে একটি মোবাইল ফোন পৌঁছে যায়। ওই মোবাইল ফোনে তারা আজমেরী ওসমানকে উদ্দেশ্য করে একটি ভিডিও বার্তা ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়।

গ্রেফতাররা হলেন- আবরার আহমেদ (১৮), ইয়াসিন আরাফাত (১৮), রাব্বি (২০), শিমুল (২০), ফেরদৌস (১৮), পলক (১৭), আবু বকর (১৬), তানভীর (১৫) ও নয়ন (১৮)।

ভিডিও বার্তায় তাদের বলতে শোনা যায়, ‘আসসালামু আলাইকুম ভাইজান। আজ আপনার প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করতে পারিনি। আমরা যেতে চেয়েছিলাম। আমরা মুক্তির জন্য লড়াই করতে গিয়ে আজকে এই কারাবরণ করতে হচ্ছে। আমরা আপাতত জেলের ভেতরে। এটা কিসের বাকস্বাধীনতার দেশ? কিসের মুক্তির দেশ? আমরা স্বাধীনতা চাই।’

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, কারা কীভাবে ভিডিওটি ধারণ করেছে, তা তার জানা নেই। তবে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নাকি বাস্তব, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আজমেরী ওসমান নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের একমাত্র ছেলে ও পতিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন