ঢাকা   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সরকারি অর্থের অপচয় কোনোভাবেই মেনে নেওয়া হবে না: অর্থমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম

সরকারি অর্থের অপচয় কোনোভাবেই মেনে নেওয়া হবে না: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকারি অর্থের অপচয় কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে করদাতাদের অর্থের সঠিক ব্যবহার ও যথাযথ প্রতিদান নিশ্চিত করতে হবে। নির্ধারিত ৪টি শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হবে না।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অর্থমন্ত্রী হিসেবে কোনো প্রকল্প অনুমোদনের আগে আমি ৪টি বিষয় নিশ্চিত করি। প্রথমত, সেখানে অর্থের সঠিক মূল্য আছে কি না; দ্বিতীয়ত, এই বিনিয়োগ থেকে কী রিটার্ন বা প্রতিদান আসবে; তৃতীয়ত, এটি কর্মসংস্থান সৃষ্টি করবে কি না এবং চতুর্থত, পরিবেশগত দিক রক্ষা করা হচ্ছে কি না। এই চারটি শর্ত পূরণ না হলে আমার কাছে কোনো প্রকল্প আনবেন না। আমি ফেরত পাঠিয়ে দেব।’

তিনি আরও বলেন, ‘এগুলো বাংলাদেশের সাধারণ করদাতাদের টাকা। কোনো অবস্থাতেই এই টাকার অপচয় মেনে নেওয়া হবে না।’

চুয়েটের আইটি ইনকিউবেটরের প্রসঙ্গ তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি বাণিজ্যমন্ত্রী থাকার সময়, আজ থেকে প্রায় ২৪ বছর আগে ঢাকায় প্রথম একটি আইটি ইনকিউবেটর করেছিলাম। কিন্তু পরবর্তী সময়ে সরকারগুলোর ধারাবাহিক উদ্যোগ ও তদারকির অভাবে সেখান থেকে পুরোপুরি সুবিধা নেওয়া সম্ভব হয়নি।’

চুয়েটের আইটি ইনকিউবেটরে বড় ধরনের অবকাঠামোগত বিনিয়োগ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই বিনিয়োগ থেকে আমরা আদৌ কোনো ভালো ফলাফল পাচ্ছি কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন