ঢাকা   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গভীর রাতে যুবককে পায়ের রগ কেটে হত্যা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

গভীর রাতে যুবককে পায়ের রগ কেটে হত্যা

গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে নূরুল ইসলাম (৩২) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নূরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুর এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

টঙ্গীর গোপালপুর এলাকায় মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে স্থানীয় কতিপয় যুবকের সঙ্গে নূরুল ইসলামের বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার রাত আটটার দিকে কয়েকজন যুবক বাসা থেকে নূরুল ইসলামকে ডেকে নিয়ে যান। পরে রাত পৌনে ১২টার দিকে গোপালপুর এলাকার একটি বালুর মাঠে তাকে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় নূরুল ইসলামকে একটি সিএনজিতে তুলে দেওয়া হয়। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রাতেই জিসান নামের এক যুবককে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন