ঢাকা   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অস্থির হয়ে আছে দেশে যাওয়ার জন্য, মির্জা আব্বাস প্রসঙ্গে স্ত্রী আফরোজা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

অস্থির হয়ে আছে দেশে যাওয়ার জন্য, মির্জা আব্বাস প্রসঙ্গে স্ত্রী আফরোজা

সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে চিকিৎসা শেষে প্রায় ৫ মাস পর আজ বুধবার দেশে ফেরার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের।

তাকে বহনকারী বিমানটি রাত ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তার স্ত্রী আফরোজা আব্বাস জানিয়েছেন, জ্ঞান ফেরার পর থেকে মির্জা আব্বাস দেশে ফেরার জন্য অস্থির হয়ে আছে।

আজ বুধবার মালয়েশিয়া থেকে রওনা দেওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।

আফরোজা আব্বাস বলেন, আমরা প্রায় সাড়ে পাঁচ মাস দেশের বাইরে ও অসুস্থ হওয়ার পরে ওকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসলাম সিঙ্গাপুরে জেনারেল হসপিটাল। ওখানে দেড় মাস থাকার পরে প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে নিয়ে আসলাম। তার নিউরো সমস্যা ঠিক হয়ে গিয়েছিল, তখন রিহ্যাব লাগতো আরকি। ওর তো রিহাব করছিল এখনও কন্টিনিউয়াসলি। এখন কিন্তু ও স্টিক নিয়ে হাটে, পুরাপুরি সাপোর্ট ছাড়া নিজে হাঁটতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং দেশবাসীর দোয়ায় ও বেঁচে ফিরেছে এবং ধীরে ধীরে অনেক সুস্থ হয়ে উঠেছে।

তিনি বলেন, জ্ঞান ফেরার পরপরই শুধু বলছে আমি দেশে যাবো, আমি আমার বাড়ি যাবো। ওর বাড়িটাকে খুব মিস করে, নিজের বাড়িটা আর দেশটাকে। অস্থির হয়ে আছে কবে দেশে যাবে। ফিজিওথেরাপি করতে চাইতো না দেশে যাওয়ার জন্য এতটাই সে অস্থির ছিল। তখন ডাক্তারও বললো, এটাও একটা পার্ট ফিজিওথেরাপির, তোমরা ওকে নিয়ে যাও অন্তত কিছুদিন ও থেকেৃ কিন্তু ওর কন্টিনিউয়াস করতে হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন