ঢাকা   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছাত্রলীগ নেতাকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা ছাত্রদল নেতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

ছাত্রলীগ নেতাকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা ছাত্রদল নেতার

বরগুনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম সাগরকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান রাজ্জাক। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে কামরুজ্জামান রাজ্জাক অভিযোগ করেন, সাইফুল ইসলাম সাগর বিভিন্ন সময়ে বরগুনা জেলা ছাত্রদলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছেন।

পাশাপাশি তিনি সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত বলেও অভিযোগ করেন। এ কারণে সাইফুল ইসলাম সাগরের বিষয়ে তথ্য দিয়ে তাকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার এবং কেও তার বিষয় তথ্যো দিলে তাকে ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন ছাত্রদলের এই নেতা। তবে এসব অভিযোগের বিষয়ে সাইফুল ইসলাম সাগরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন