ঢাকা   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানকে সহায়তা করছে রাশিয়া

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম

শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানকে সহায়তা করছে রাশিয়া

ইরানকে গোপন অত্যাধুনিক সুপারসনিক বা শব্দের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি গতির ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে রাশিয়া। বহু বছর ধরে চলা এই গোপন কর্মসূচির কোডনেম ‘সি৪৩০ এল’। এতে রাশিয়ার সবচেয়ে অভিজ্ঞ কয়েকজন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ যুক্ত রয়েছেন। তাদের লক্ষ্য, ইরানকে এমন এক নতুন ধরনের অস্ত্র তৈরিতে সহায়তা করা, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ও অন্যান্য যুদ্ধজাহাজকে হুমকির মুখে ফেলতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ দাবি করেছে।

২০২৩ সালে শুরু হওয়া এই কর্মসূচি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের মধ্যেও অব্যাহত রয়েছে। ফাঁস হওয়া রুশ চিঠিপত্র, ভ্রমণসংক্রান্ত নথি এবং সামরিক পেটেন্ট বিশ্লেষণ করে সংবাদমাধ্যমটি এই তথ্য জানতে পেরেছে।

সি ৪৩০ এল-এর মূল উদ্দেশ্য হলো-ইরানকে র‌্যামজেট প্রপালশন ব্যবস্থা তৈরিতে সহায়তা করা। এটি এমন এক ধরনের ইঞ্জিন, যা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রকে শব্দের গতির কয়েকগুণ গতিতে দীর্ঘ সময় উড়তে সক্ষম করে। ক্ষেপণাস্ত্র ও সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, এই প্রযুক্তি প্রায় নিশ্চিতভাবেই জাহাজবিধ্বংসী এবং স্থলভাগে হামলার জন্য ব্যবহৃত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজে লাগানোর উদ্দেশ্যে নেয়া হয়েছে।

সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হলো, এগুলো অত্যন্ত দ্রুতগতির পাশাপাশি অনেক কম উচ্চতায় উড়তে পারে। ফলে উন্নত আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করার জন্য কম সময় পায়। পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের উন্নত স্থল ও সমুদ্রভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। তাই ইরানের জন্য এই প্রযুক্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ইরান ইতোমধ্যে র‌্যামজেট প্রপালশন ব্যবস্থা তৈরি ও উড্ডয়ন পরীক্ষা করেছে। তবে রাশিয়ার সহায়তায় তৈরি কোনও সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এখন পর্যন্ত মোতায়েন করা হয়েছে, এমন কোনও প্রমাণ নেই।

রাশিয়াকে শাহেদ অ্যাটাক ড্রোন সরবরাহ করেছে ইরান। ইউক্রেন যুদ্ধে এসব ড্রোন রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ অস্ত্রে পরিণত হয়েছে। একই সঙ্গে রাশিয়াকে নিজ ভূখণ্ডে এসব ড্রোনের উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতেও সহায়তা করেছে ইরান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন