ঢাকা   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বুড়িচং উপজেলা আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম

বুড়িচং উপজেলা আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, কুমিল্লা মহানগরীর ধর্মসাগরের পশ্চিম পাড়ের চেয়ারম্যান গলিতে নিজ বাড়ি থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের বাকশীমূল গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি বর্তমানে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডসমূহের প্রচার-প্রচারণা নিয়মিতভাবে চালিয়ে আসছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগের কর্মকাণ্ডকে উজ্জীবিত করে দলকে গোছানোর চেষ্টায় ছিলেন।

ওসি তৌহিদুল আনোয়ার আরও বলেন, ‘সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। সাজ্জাদ হোসেন কোতোয়ালি মডেল থানায় রয়েছেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন