ঢাকা   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সিফাতের মুক্তির দাবিতে গাজীপুর আদালত প্রাঙ্গণে এনসিপির বিক্ষোভ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

সিফাতের মুক্তির দাবিতে গাজীপুর আদালত প্রাঙ্গণে এনসিপির বিক্ষোভ

শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তারের প্রতিবাদ, তার মুক্তির দাবিতে গাজীপুর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে গাছা থানায় দলটির নেতাকর্মীদের হেনস্তার অভিযোগেরও প্রতিবাদ জানিয়েছে তারা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে এনসিপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচি থেকে সিফাত আব্দুল্লাহর অবিলম্বে মুক্তি, তাকে গ্রেপ্তারের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইন অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাবিল ইউসুফ, সিনিয়র সদস্যসচিব আব্দুলা আল মহিন, ছাত্রশক্তি গাজীপুর মহানগরের সংগঠক সামিউল আলম নাবিল, ছাত্রশক্তি গাজীপুর জেলার সংগঠক বশির আহমেদ অপু, এনসিপির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান তন্ময় এবং ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফরিনা শেখসহ দলটির নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মতপ্রকাশের অভিযোগকে কেন্দ্র করে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তারের ঘটনায় তারা উদ্বিগ্ন। মতপ্রকাশের অধিকার প্রয়োগের কারণে কোনো নাগরিক যেন অন্যায়ভাবে হয়রানি বা দমনের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

তারা বলেন, সিফাতের বিরুদ্ধে আনা অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তাকে মুক্তি দেওয়ারও দাবি জানান তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, সিফাতের মুক্তির দাবিতে গাছা থানায় যাওয়ার পর এনসিপির নেতাকর্মীদের হেনস্তা করা হয়েছে। এ ঘটনারও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

নেতারা বলেন, আইন ও সাংবিধানিক অধিকার সমুন্নত রেখে প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

পরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন