ঢাকা   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘A+ প্লাস’ সংবর্ধনা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘A+ প্লাস’ সংবর্ধনা

চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘A+ সংবর্ধনা–২০২৬’ দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মির্জাপুর উপজেলা শাখা। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। শুক্রবার (০৪সেপ্টেম্বর) বিকেলে পৌর সদরের পৌর প্রত্যাশা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে ছাত্রশিবির মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আরাফাত হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মোজাহিদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও গাজীপুর মহানগর সভাপতি ইয়াসিন আরাফাত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের মেধা ও নৈতিকতার এই অনন্য সমন্বয়ই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। দেশকে সমৃদ্ধির শিখরে নিয়ে যেতে হলে শুধু প্রাতিষ্ঠানিক ফলাফলে সেরা হলেই চলবে না, বরং দেশপ্রেম, সৎ চরিত্র ও ইসলামী মূল্যবোধে বলীয়ান হয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ডাঃ তাসনিম হোসাইন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং আগামী দিনের উচ্চশিক্ষার চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করেন ব্যারিস্টার এরশাদ আহমদ, আলমাস হোসাইন এবং মির্জাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মেরাজ মিয়া প্রমুখ।

উপস্থিত অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও পুরস্কার তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ক্যারিয়ার কামনা করেন। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন