ঢাকা   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড সুস্পষ্ট যুদ্ধাপরাধ: প্রধান বিচারপতি এজেই

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড সুস্পষ্ট যুদ্ধাপরাধ: প্রধান বিচারপতি এজেই

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ডকে ‘যুদ্ধাপরাধের সুস্পষ্ট উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই।
আজ শনিবার ভারতের নয়াদিল্লিতে ব্রিকস বিচারব্যবস্থার প্রধানদের বৈঠকে তিনি বলেন, কোনো দেশের ক্ষমতা বা প্রভাবের ওপর বিচারব্যবস্থা নির্ভর করা উচিত নয়।

তেহরানের সার্বভৌমত্বের ওপর হামলার নিন্দা জানাতে ব্রিকসের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ইরানের বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধ সংঘটনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন এজেই।

তিনি বলেন, ‘আজ আগের যেকোনো সময়ের চেয়ে আমাদের ন্যায়বিচার বেশি প্রয়োজন। এমন ন্যায়বিচার, যা বাছাই করা হবে না, রাজনৈতিক বিবেচনার কাছে আইনের শাসনকে বিসর্জন দেবে না এবং কোনো দেশের ক্ষমতার মাত্রা অনুযায়ী তার অধিকার নির্ধারণ করবে না।’

তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে ইরানের জনগণকে বড় ধরনের মূল্য দিতে হয়েছে।

এজেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ডকে ‘যুদ্ধাপরাধের সুস্পষ্ট দৃষ্টান্ত’ হিসেবে বর্ণনা করেন।

সূত্র: আল জাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন