ঢাকা   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সারের কৃত্রিম সংকটের অভিযোগে কৃষকদের মহাসড়ক অবরোধ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

সারের কৃত্রিম সংকটের অভিযোগে কৃষকদের মহাসড়ক অবরোধ

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তুলে এবং চাহিদামতো সার সরবরাহের দাবিতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী-নাটোর মহাসড়কের বানেশ্বর বাজার এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে আশপাশের এলাকার শতাধিক কৃষক অংশ নেন।

কৃষকদের অবরোধের কারণে মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। এ সময় কৃষকেরা সারের সংকট নিরসন এবং সরকারি নির্ধারিত দামে সার বিক্রির দাবি জানান।

বিক্ষোভকারী কৃষকেরা অভিযোগ করেন, সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। পাশাপাশি চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সময়মতো সার না পাওয়ায় মাঠের ফসল নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।

কৃষকেরা বলেন, চাহিদা অনুযায়ী সার না পেলে ফসলের উৎপাদন ব্যাহত হবে। তাই দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে হবে। সারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি বন্ধেরও দাবি জানান তারা।

পরে দুপুর ১২টার দিকে পুলিশের অনুরোধে কৃষকেরা মহাসড়ক থেকে সরে যান। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করে কর্মসূচি শেষ করেন তারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন