ঢাকা   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গাইবান্ধায় চাঁদাবাজি মামলায় কারাগারে বিএনপি নেতা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

গাইবান্ধায় চাঁদাবাজি মামলায় কারাগারে বিএনপি নেতা

গাইবান্ধায় চাঁদাবাজির মামলায় সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে আজ সোমবার মামলার শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাফার গুদামে চাঁদাবাজির অভিযোগে গত ২৫ এপ্রিল বিএনপি নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ কয়েকজনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা হয়। পরে ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন সাজ্জাদ। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ নিম্ন আদালতে হাজির হয়ে আবারও জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর কোর্টের জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তা (জিআরও) গোবিন্দ দাস জানান, চাঁদাবাজির মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন সাজ্জাদ। শুনানি শেষে আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন