ঢাকা   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুদ্ধ শেষ হলে তেল ও পেট্রলের দাম দ্রুত কমে যাবে: ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পিএম

যুদ্ধ শেষ হলে তেল ও পেট্রলের দাম দ্রুত কমে যাবে: ট্রাম্প

যুদ্ধ শেষ হলে তেল ও পেট্রলের দাম দ্রুত কমে যাবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রে তেল ও পেট্রলের দাম দ্রুত কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একপর্যায়ে পেট্রলের দাম গ্যালনপ্রতি ২ ডলারের নিচেও নামতে পারে বলে দাবি করেন তিনি। খবর সামা টিভির

স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ দাবি করেন। 

তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে তেলের দাম ‘দ্রুতগতিতে’ কমবে।

পেট্রলের দাম সম্পর্কে তিনি বলেন, প্রথমে তা প্রতি গ্যালন ৩ ডলারে নামতে পারে এবং শেষ পর্যন্ত ২ ডলারের নিচেও চলে যেতে পারে।

ট্রাম্পের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণেই বর্তমানে জ্বালানির দাম বেড়েছে। যুক্তরাষ্ট্র যুদ্ধে জয়ী হওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

ট্রাম্পের এমন মন্তব্যের মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৭ ডলারের ওপরে উঠে ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ চলছে। সাম্প্রতিক সময়ে সংঘাতের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালি।

গত শনিবার (৫ সেপ্টেম্বর)  যুক্তরাষ্ট্র ইরানের তিনটি তেলবাহী জাহাজে হামলা চালায়। পরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তিনটি তেলবাহী জাহাজ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট আরও তিনটি জাহাজে হামলা চালায়।

পালটাপালটি  হামলায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে ইতোমধ্যে বেড়ে যাওয়া তেলের দামের ওপর আরও চাপ তৈরি হচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন