ঢাকা   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইতালিতে হেনস্তার ঘটনায় ‘শেষ দেখে ছাড়ার’ হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম

ইতালিতে হেনস্তার ঘটনায় ‘শেষ দেখে ছাড়ার’ হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনী উপলক্ষ্যে ইতালিতে গেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কিন্তু সিনেমার আন্তর্জাতিক মঞ্চের সেই সফরেই ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা।

বাঁধনের অভিযোগ, ইতালির মেস্ত্রে শহরে ভাইয়ের পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরেন এবং হেনস্তা করেন। তার ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তার শরীরে পানি, কোমল পানীয় এবং ডিম ছুড়ে মারেন। এমনকি তাকে লাঞ্ছিত করা হয় শারীরিকভাবেও। একপর্যায়ে ফেলে দেয়া হয় তার মোবাইল ফোনও।

ঘটনার সময় আতঙ্কে বাঁধনের সঙ্গে থাকা তার ভাইয়ের শিশুসন্তানকে কাঁদতে দেখা যায়। ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেয়া হয়েছে বলেও অভিযোগ তার।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণেই এই হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি। হামলাকারীরা তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করার চেষ্টা করেন। হামলার পর স্থানীয় থানায় অভিযোগ করেছেন বলেও জানান বাঁধন। তিনি এর শেষ দেখে ছাড়বেন বলে হুঁশিয়ারি দেন।

গতকালের ওই হামলার ঘটনায় আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে বাঁধনের ওপর হামলার প্রসঙ্গ। এসময় হামলাকারীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানান তিনি।

পাশাপাশি হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। জুলাই গণঅভ্যুত্থানে সময় রাজপথে সক্রিয় ভূমিকা রাখায় এমন হামলা ও হেনস্তার অভিযোগ নতুন করে জন্ম দিয়েছে আলোচনার। প্রশ্ন উঠেছে বিদেশের মাটিতে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা নিয়েও।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন