ঢাকা   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগে HRDS-এর উদ্বেগ ও নিন্দা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগে HRDS-এর উদ্বেগ ও নিন্দা

ইতালির ভেনিসে অভিনেত্রী ও জুলাইযোদ্ধা আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও শারীরিক হেনস্তার অভিযোগে গভীর উদ্বেগ, প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (HRDS)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সিফাত উল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আজমেরী হক বাঁধন ইতালির ভেনিসে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে অবস্থান করছেন। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও বাঁধনের নিজস্ব বক্তব্য অনুযায়ী, পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে অবস্থানকালে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীরা তাকে ঘিরে ধরে পানি, কোল্ড ড্রিংকস ও ডিম নিক্ষেপ করেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

বাঁধনের অভিযোগের বরাত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, তার মোবাইল ফোন ফেলে দেওয়া এবং কানের পাশে আঘাত করার ঘটনাও ঘটেছে। ঘটনাস্থলে তার একটি শিশুও উপস্থিত ছিল বলে তার বক্তব্যে জানা গেছে।

HRDS মনে করে, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয়, মতাদর্শ, পেশা বা সামাজিক অবস্থান তাকে হামলা, হেনস্তা কিংবা অপমানের লক্ষ্যবস্তু বানানোর বৈধতা দিতে পারে না। মতপার্থক্য থাকলে তা প্রকাশের গণতান্ত্রিক ও আইনসম্মত পথ রয়েছে উল্লেখ করে সংগঠনটি বলেছে, শারীরিক আক্রমণ কোনোভাবেই প্রতিবাদের গ্রহণযোগ্য ভাষা হতে পারে না।

বিবৃতিতে আরও বলা হয়, একজন শিল্পী বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বিদেশে অবস্থানকালে এবং পরিবারের সদস্যদের সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর সময় তার ওপর এ ধরনের আচরণ অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে ঘটনাস্থলে একটি শিশুর উপস্থিতির বিষয়টি ঘটনাটির মানবিক ও নিরাপত্তাগত গুরুত্ব আরও বাড়িয়েছে বলে মনে করে সংগঠনটি।

ঘটনাটি দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের মাধ্যমে ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে HRDS।

বিবৃতিতে স্বাক্ষর করেন হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটির সাধারণ সম্পাদক মো. সিফাত উল্লাহ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন