ঢাকা   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাবিতে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদল | Barta Bazar

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

রাবিতে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদল | Barta Bazar

ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমানের নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এই মতবিনিময়কালে ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান চলতি মাসের শেষে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহীর রাবি সফরের বিষয়ে তাঁদের অবহিত করেন ও সে কর্মসূচিতে তাঁদের আমন্ত্রন জানান। এছাড়া ব্রিটিশ কাউন্সিলের কালচারাল প্রটেকশন ফান্ডের মাধ্যমে বাস্তবায়নাধীন রাবির বরেন্দ্র গবেষণা জাদুঘরের উন্নয়ন কাজের অগ্রগতি সম্পর্কেও তাঁরা মতবিনিময় করেন।

সেখানে প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রফেসর মো. মোজাম্মেল হোসেন বকুল ও বিভাগের শিক্ষক প্রফেসর নাজিয়াত চৌধুরী, সহকারী প্রক্টর প্রফেসর মো. গিয়াস উদ্দিন আহমেদ ও প্রফেসর মো. জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলে আরও ছিলেন হেড অব এডুকেশন তৌফিক হাসান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (উপানুষ্ঠানিক শিক্ষা) তামিম মোস্তফা, ইংলিশ এন্ড এক্সামিনেশান্স একাউন্ট ম্যানেজার আনিকা বুশরা ও সিকিউরিটি এন্ড এডমিনিস্ট্রেশন ম্যানেজার সাইদুল বাশার।

পরে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয় প্রক্টরের সাথে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহীর আগামী রাবি সফরসূচি সম্পর্কে আলোচনা করেন। তাঁরা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সভাপতি ও শিক্ষকদের সাথে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহীর রাবি সফরের কর্মসূচি বাস্তবায়ন ও বিভাগের মাধ্যমে বাস্তবায়নাধীন ‘ইয়থ কানেক্ট: ডিজিটাল সিটিজেনশিপ এন্ড মিসইনফরমেশন রেজিলিয়েন্স’ প্রকল্পের আওতায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ আয়োজনের বিষয়ে আলোচনা করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন