ঢাকা   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নড়াইল সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সাড়ে ৭ টার দিকে উপজেলার তুলারামপুর তেল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকা গামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি নড়াইলের তুলারামপুর এলাকায় পৌঁছালে রেল লাইনের উপর অস্থান করা অজ্ঞাত এক ব্যক্তি কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। তার শরীর রেলে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। স্থানীয়রা আরও বলেন, কাটা পড়া মৃত্যু হওয়া ওই ব্যক্তি ভারসাম্যহীন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর বিষয়টি রেলওয়ে ও পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করবে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বার্তা বাজারকে বলেন, রেল লাইনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ব্যক্তির পরিচয়ের সনাক্ত চেষ্টা চলছে। রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন