ঢাকা   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রূপগঞ্জে জেলা পরিষদের তহবিল থেকে ধর্মীয় প্রতিষ্ঠানে কোটি টাকার অনুদান

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

রূপগঞ্জে জেলা পরিষদের তহবিল থেকে ধর্মীয় প্রতিষ্ঠানে কোটি টাকার অনুদান

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে রূপগঞ্জে ৩২টি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও মন্দিরের উন্নয়নে প্রায় এক কোটি টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় নিজ বাসভবনে এসব অনুদানের চেক বিতরণ করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বিগত সরকারের আমলে জেলা পরিষদের পক্ষ থেকে রূপগঞ্জের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে তেমন কোনো সহায়তা দেওয়া হয়নি। তারা নিজেদের উন্নয়ন নিয়েই ব্যস্ত ছিল। বর্তমান সরকারের জেলা পরিষদের প্রশাসকেরা এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে আরও বেশি কাজ করা হবে। এলাকার মানুষের প্রয়োজন ও প্রতিষ্ঠানের উন্নয়ন বিবেচনায় নিয়ে সহযোগিতা অব্যাহত থাকবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন