ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পঞ্চগড়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ এএম

পঞ্চগড়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য গ্রেপ্তার

পঞ্চগড়ের আটোয়ারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান গানীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার উসমান গানী আটোয়ারী উপজেলার বারো আউলিয়া ইউনিয়নের প্রেসিডেন্টপাড়া এলাকার জয়ন উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, উসমান গানী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

আটোয়ারী থানা পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর উসমান গানীকে আটোয়ারী থানায় নেওয়া হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আটোয়ারী থানার কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, ‘উসমান গানীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন