ঢাকা   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মহানবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে কেরানিগঞ্জে বিক্ষোভ সমাবেশ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ এএম

মহানবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে কেরানিগঞ্জে বিক্ষোভ সমাবেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, ইসলামি বক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শুক্রবার বাদ জুমা এ বিক্ষোভ সমাবেশ হয়।

এতে বক্তারা মহানবী (সা.) ও অন্যান্য নবী-রাসুলকে নিয়ে কটূক্তির তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, কোনো ধর্মের নবী-রাসুল কিংবা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে বক্তব্য, লেখা বা প্রচার চালানোর সুযোগ থাকা উচিত নয়। এ ধরনের ঘটনায় প্রচলিত আইনে শাস্তির পাশাপাশি ভবিষ্যতে যাতে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সাহস না পায়, সেজন্য আরো কঠোর আইন প্রয়োজন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) মুসলমানদের কাছে সর্বোচ্চ শ্রদ্ধা ও ভালোবাসার ব্যক্তিত্ব। তাকে নিয়ে কটূক্তির সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

দাবি আদায়ে শান্তিপূর্ণ ও আইনানুগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

ঈমান আকিদা সংরক্ষণ কমিটির এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ । এতে বক্তব্য দেনÑআন্তর্জাতিক ইসলামি বক্তা ড. এনায়েতুল্লাহ আব্বাসী, মাওলানা মাহফুজুল হক, মুফতি ইমাদুদ্দিন, মুফতি সাখাওয়াত হোসাইন রাজিসহ কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক ও মসজিদের ইমাম।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন