ঢাকা   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বয়স্ক নাগরিকের মৃত্যু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বয়স্ক নাগরিকের মৃত্যু

বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বয়স্ক নাগরিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : চিলির দক্ষিণাঞ্চলে একটি বেসরকারি বৃদ্ধাশ্রমে (নার্সিং হোম) ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বয়স্ক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ ও আহত আরও ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আল জাজিরার।

শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে দেশটির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৬৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আরাউকানিয়া অঞ্চলের পিত্রুফকেন শহরের একটি একতলা বৃদ্ধনিবাসে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট গিয়ে শনিবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় প্রশাসন জানায়, আগুন লাগার সময় ভবনটিতে মোট ২৬ জন বয়স্ক মানুষ অবস্থান করছিলেন। উদ্ধারকারীরা ১০ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও ১৬ জন ঘটনাস্থলেই মারা যান। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের শিকার বৃদ্ধনিবাসটির বিরুদ্ধে নিরাপত্তা বিধি না মানার পুরোনো অভিযোগ রয়েছে। পিত্রুফকেনের মেয়র জ্যাকলিন রোমেরো ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা হোসে ব্রাভো জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নির্ধারিত স্যানিটারি ও অগ্নি নিরাপত্তা বিধি লঙ্ঘন করে আসছিল। নিয়ম না মেনে পরিচালনা করায় ২০১৯ সাল থেকে একাধিকবার সেটির বিরুদ্ধে জরিমানা ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও কার্যক্রম অব্যাহত ছিল।

ঘটনা তদন্তে ইতোমধ্যে কাজ শুরু করেছে স্থানীয় পুলিশ ও প্রসিকিউশন। চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত নিহতদের প্রতি শোক জানিয়ে পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় দেশের সব নার্সিং হোমের নিরাপত্তা মান জরুরি ভিত্তিতে পর্যালোচনারও আহ্বান জানান তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন