ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শাহজাহান চৌধুরী দুটি সংসদীয় স্থায়ী কমিটিতে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

শাহজাহান চৌধুরী দুটি সংসদীয় স্থায়ী কমিটিতে

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তিনি ‘জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সদস্য হয়েছেন।

সম্প্রতি সংসদীয় অধিবেশনে কমিটি দুটি গঠন করা হয়। বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাবসংক্রান্ত স্থায়ী কমিটি সংসদে উত্থাপিত বেসরকারি সদস্যদের বিল পরীক্ষা ও পর্যালোচনা এবং তা সংসদে পেশের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। পাশাপাশি বিলের ওপর আলোচনার সময় নির্ধারণ, আইন প্রণয়নে সহায়তা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রয়োজনীয় ফাইল ও তথ্য তলবের ক্ষমতাও রয়েছে এ কমিটির।

একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিতে শাহজাহান চৌধুরী দায়িত্ব পাওয়ায় উখিয়া-টেকনাফের মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনপ্রশাসন ও বেসরকারি বিলসংক্রান্ত কমিটিতে তাঁর অবস্থান কক্সবাজার অঞ্চলের মানুষের অধিকার আদায় ও সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন