ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইবিতে চুরি করতে এসে বিশ্ববিদ্যালয়ের ভ্যানচালক আটক, থানায় হস্তান্তর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ এএম

ইবিতে চুরি করতে এসে বিশ্ববিদ্যালয়ের ভ্যানচালক আটক, থানায় হস্তান্তর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডরমেটরি থেকে পিতল ও লোহার পাত চুরি করতে এসে আটক হয়েছে বিশ্ববিদ্যালয়ের এক ভ্যানচালক। তিনি হলেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন আব্দালপুরের মজিদের সন্তান জসিম উদ্দিন (৩০)। তাকে থানায় হস্তান্তর করল প্রক্টরিয়াল বডি।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আটক করে নিরাপত্তা কর্মীরা। পরে প্রক্টর অফিসে নিয়ে গেলে স্বীকারোক্তি দেন তিনি।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি-২ থেকে গত দুই দিন আগে ৪-৫ কেজি পরিমাণের পিতল ও লোহার পাত চুরি হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখে যে এক ভ্যানচালক নিয়ে যাচ্ছিল। তাঁর গতিবিধি নজরে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে আটক করে নিরাপত্তা কর্মীরা। পরে প্রক্টরের কাছে নিয়ে যায়।

এসময় চোর জসিম বলেন, আমি খুব অভাবে আছি। ২৭০০ মতো পেয়েছি। বাড়িতে বউপুলার জন্য চালের বস্তা কিনেছি। কাল সমিতির কিস্তিও আছে। দুইটা মেয়ে সন্তানও আছে। পুলিশকে দিয়েন না, সংশোধনের সুযোগ দিন। আমাকে মেরে ফেলতে পারেন। পেটের জ্বালায় বাধ্য হয়েছি।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আটক করা হয়েছে। সে স্বীকারোক্তি দিয়েছে। চোরকে পুলিশকে হস্তান্তর করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ভ্যানচালকদের তালিকা করে সবাইকে রেজিস্ট্রির আওতায় আসবে। কার্ড আর এক পোষাকে ভ্যান চালাবে। দ্রুত আটক করার জন্য নিরাপত্তার সেলকে ধন্যবাদ জানাচ্ছি।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, আমদের ফোর্স গিয়ে থানায় নিয়ে আসছে। চোরকে রিসিভ করেছি। পরবর্তী আইনি প্রক্রিয়ায় আগানো হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন