ঢাকা   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সিভিল সার্জনের মোবাইলে চারবার কল, সভা ছেড়ে যেতে বললেন আইনমন্ত্রী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম

সিভিল সার্জনের মোবাইলে চারবার কল, সভা ছেড়ে যেতে বললেন আইনমন্ত্রী

সিভিল সার্জনের মোবাইলে চারবার কল, সভা ছেড়ে যেতে বললেন আইনমন্ত্রী

মটিনিউজ২৪ ডেস্ক : বাগেরহাটে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্য চলাকালে বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ স মো. মাহবুবুল আলমের মোবাইল ফোনে একের পর এক কল আসায় সভা থেকে তিনি বেরিয়ে যান। এতে উপস্থিত সবার মনোযোগ বিঘ্নিত হয়। বিষয়টি মন্ত্রীর নজরে এলে সিভিল সার্জনকে সভা ছেড়ে চলে যেতে বলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে।

সভায় উপস্থিত একাধিক ব্যক্তি জানান, মন্ত্রীর বক্তব্য চলাকালে সিভিল সার্জনের মোবাইল ফোনে পরপর চারবার কল আসে। প্রতিবারই তিনি সভা থেকে বাইরে গিয়ে ফোনে কথা বলেন। এতে সভায় উপস্থিত সবার মনোযোগ বিঘ্নিত হয়। বিষয়টি লক্ষ্য করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সিভিল সার্জনকে সভা থেকে চলে যেতে বলেন।

সিভিল সার্জন সভা থেকে বেরিয়ে যাওয়ার সময় মন্ত্রী আবার তাকে মোবাইল ফোন বন্ধ করে সভায় বসার নির্দেশ দেন। পরে সিভিল সার্জন মোবাইল ফোন বন্ধ করে সভায় বসেন।

সভায় উপস্থিত কর্মকর্তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সভার শুরুতেও সিভিল সার্জনকে কিছু সময় ঘুমাতে দেখা যায়। এ নিয়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আলোচনা হয়।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ স মো. মাহবুবুল আলমের বিভিন্ন সভায় ঘুমিয়ে পড়ার বিষয়টি নিয়ে এর আগেও আলোচনা-সমালোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

এ বিষয়ে সিভিল সার্জনের বক্তব্য মোবাইলে নিতে গেলে সাংবাদিক পরিচয় পেয়ে কল কেটে দেন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন