ঢাকা   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চলতি মাসেই মা হচ্ছেন মৌসুমী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

চলতি মাসেই মা হচ্ছেন মৌসুমী

চলতি মাসেই মা হচ্ছেন মৌসুমী

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ মা হওয়ার অপেক্ষায় দিন গুনছেন। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই মা হবেন তিনি। জীবনের নতুন এ অধ্যায়ে পা রাখার আগে সবার কাছে দোয়া চেয়েছেন এ অভিনেত্রী। 

জীবনের নতুন এ অধ্যায় ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছেন কাছের মানুষ ও সহকর্মীরা। এ নিয়ে ঘরোয়া আয়োজনে সেরে ফেলেছেন বেবি শাওয়ার। অনুষ্ঠানটি ছিল অনেকটা ঘরোয়া গেট টুগেদারের মতো। সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে বেবি শাওয়ারের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন মৌসুমী হামিদ। 

নিজের বাসার ছাদে আয়োজিত অনুষ্ঠানে প্রিয়জনদের সঙ্গে আনন্দ-আড্ডায় মেতে উঠতে দেখা যায় তাকে। এতে মৌসুমীর সহকর্মী হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু ও গায়িকা ঐশীসহ আরও অনেকে। কাছের মানুষদের সঙ্গে গল্প, আড্ডা ও আনন্দে সময় কাটান হবু মা মৌসুমী হামিদ।

এদিকে বেবি শাওয়ারের পর স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গেও ছবি তুলতে দেখা গেছে অভিনেত্রীকে। ব্যবসার সঙ্গে যুক্ত আবদুল ওয়াদুদের সঙ্গে বিয়ের আগে দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্ব ছিল মৌসুমী হামিদের। বিভিন্ন বিষয়ে দুজনের মিল থাকায় শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান অভিনেত্রী।

এ অনুষ্ঠান প্রসঙ্গে মৌসুমী বলেন, তার মা হওয়ার আনন্দ শেয়ার করে নিতে বন্ধুরাই স্বল্প পরিসরে এ আয়োজন করেছিলেন। সে কারণে অনেককেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। তিনি বলেন, অতিথিদের দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। আয়োজনের তালিকায় ছিল মাছ, ভাতসহ নানা ধরনের খাবার।

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে ‘চরকি কার্নিভ্যাল’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার মা হওয়ার সুখবরটি প্রকাশ্যে আনেন অভিনেত্রী মৌসুমী হামিদ। এরপর থেকেই তার মাতৃত্বের খবর নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয় আগ্রহ। এবার সেই আনন্দেরই অংশ হিসেবে আয়োজন করা হলো বেবি শাওয়ারের।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন