ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দারুণ কিছু সহজ কৌশল সঙ্গীর মন জয় করার

Authorনিউজ রুম

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পিএম

দারুণ কিছু সহজ কৌশল সঙ্গীর মন জয় করার

দারুণ কিছু সহজ কৌশল সঙ্গীর মন জয় করার

এক্সক্লুসিভ ডেস্ক : যেকোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস ও ভরসা। সেখানে সন্দেহ ঢুকে পড়লে ধীরে ধীরে সম্পর্কে চিড় ধরতে শুরু করে। বিশেষ করে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার সম্পর্কে একে অন্যের ওপর আস্থা হারিয়ে গেলে একসঙ্গে পথ চলা কঠিন হয়ে পড়ে।

বিশ্বাস কমে গেলে ছোটখাটো বিষয় নিয়েও ঝগড়া ও অশান্তি বাড়তে থাকে। সম্পর্কে জমে তিক্ততা। তবে একবার বিশ্বাসে আঘাত লাগলেই যে সম্পর্ক শেষ হয়ে যাবে, এমন নয়। কিছু বিষয়ে সচেতন থাকলে ধীরে ধীরে সঙ্গীর আস্থা আবারও অর্জন করা সম্ভব।

খোলাখুলি কথা বলুন

সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হলে চুপ করে থাকা কোনো সমাধান নয়। সঙ্গীর কোন কথা বা কাজে আপনি আঘাত পেয়েছেন, কী কারণে বিশ্বাসে চিড় ধরেছে—সেসব নিয়ে সরাসরি কথা বলা জরুরি।

বন্ধু যত কাছেরই হোক, সম্পর্কের এই ৫ কথা তাকে বলবেন না

একইভাবে, নিজের কোনো ভুলের কারণে সঙ্গীর বিশ্বাস নষ্ট হয়ে থাকলে তার মনের কথা জানার চেষ্টা করুন। তার মনে কোনো ভুল ধারণা তৈরি হয়ে থাকলে সেটিও খোলাখুলি কথা বলেই দূর করতে হবে।

একসঙ্গে সময় কাটান

বিশ্বাসে আঘাত লাগার পর দুজনের মধ্যে দূরত্ব তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু সেই দূরত্ব বাড়তে থাকলে সম্পর্ক আরও দুর্বল হয়ে যেতে পারে।

তাই সঙ্গীর কাছ থেকে দূরে সরে না গিয়ে যতটা সম্ভব একসঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। ভালোবাসা ও যত্নের মাধ্যমে সম্পর্কের পুরোনো মধুরতা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।


সবকিছুতে স্বচ্ছ থাকুন

একবার বিশ্বাস ভেঙে গেলে সঙ্গীর কাছে সত্যি কথাও অনেক সময় সন্দেহজনক মনে হতে পারে। তাই এই সময়ে আরও বেশি স্বচ্ছ থাকা প্রয়োজন।

সঙ্গীর কাছ থেকে কোনো বিষয় লুকানোর চেষ্টা করবেন না। মিথ্যা বলাও এড়িয়ে চলুন। বরং স্বাভাবিকভাবে কথা বলুন এবং নিজের আচরণে স্বচ্ছতা রাখুন। এতে ধীরে ধীরে সঙ্গীর আস্থা ফিরে আসতে পারে।

পরিস্থিতি শান্ত রাখুন

বিশ্বাসে আঘাত লাগলে সঙ্গী রেগে যেতে পারেন, কষ্ট পেতে পারেন কিংবা বারবার একই বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন। এমন পরিস্থিতিতে তর্কে জড়িয়ে পড়লে সমস্যা আরও বাড়তে পারে।

তাই নিজেকে প্রমাণ করার জন্য অতিরিক্ত কথা না বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করুন। সঙ্গী যখন কিছুটা শান্ত হবেন, তখন বিষয়টি নিয়ে কথা বলুন। প্রয়োজন হলে নিজের অবস্থান ও সত্যিটা ধীরে-সুস্থে বুঝিয়ে বলুন।

যা এড়িয়ে চলবেন

বিশ্বাস ফেরানোর পথে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করতে পারে মিথ্যা বলা, বিষয় লুকানো এবং অযথা তর্কে জড়িয়ে পড়া। তাই এসব থেকে দূরে থাকাই ভালো।

সম্পর্কে আবার আস্থা তৈরি হতে সময় লাগে। একদিনে সবকিছু আগের মতো হয়ে যাবে—এমন আশা না করে ধৈর্য ধরে সঙ্গীর পাশে থাকা, খোলাখুলি কথা বলা এবং নিজের আচরণে ধারাবাহিকতা রাখা জরুরি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন