ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অরিকে পেছনে ফেলে ফ্রান্সের রেকর্ডবুকে এমবাপ্পে

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম

অরিকে পেছনে ফেলে ফ্রান্সের রেকর্ডবুকে এমবাপ্পে

আইসল্যান্ডের বিপক্ষে গোল করে ফ্রান্সের ইতিহাসে জায়গা করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ৯২ ম্যাচে ৫২ গোল করে ফরাসিদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপ্পে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্বকাপ কোয়ালিফাইয়ের লড়াইয়ে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামে ফ্রান্স।

এদিন ম্যাচের ৪৫ মিনিটে দুর্দান্ত পেনাল্টি কিকে গোল করে কিংবদন্তি থিয়েরি অঁরিকে ছাড়িয়ে ফ্রান্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক হন এই ফরাসী স্ট্রাইকার। অপরদিকে ৫৭ গোল করে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এখনো অলিভার জিরুর দখলে।

এদিন ঘুরে দাঁড়িয়ে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স।

/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন